মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

সালমান-নয়নতারা জুটি দেখার অপেক্ষায় ভক্তরা, আছেন দুই বাঙালি অভিনেতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান ও দক্ষিণী তারকা অভিনেত্রী নয়নতারার বহু প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা ‘মনস্টার’ নিয়ে আলোচনা যত বাড়ছে, ততই বাড়ছে কৌতূহল। নতুন জুটিকে দেখার উত্তেজনা তর সইছে না ভক্ত-অনুরাগীদের। এবার শোনা গেল এ সিনেমায় যোগ দিয়েছেন দুই বাঙালি অভিনেতা। মুম্বাইয়ে ইতোমধ্যে শুরু হয়ে গেছে এ সিনেমার শুটিং। 

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘মনস্টার’ সিনেমায় দেখা যেতে পারে দুই বাঙালি রণিত রায় ও সীমা বিশ্বাসকে। এ দুজনকেই দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। তবে তাদের চরিত্রের ধরন একেবারেই আলাদা। রণিতকে দেখা যাবে ইতিবাচক চরিত্রে। গল্পে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করবে বলেই জানা গেছে। অন্যদিকে সীমা বিশ্বাসের চরিত্র নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা। তার চরিত্র ঘিরে সিনেমায় কিছু চমক রাখা হয়েছে বলেই জানা গেছে। 

‘মনস্টার’ সিনেমায় একেবারে অন্য ধরনের অ্যাকশন অবতারে দেখা যাবে সালমান খানকে। নয়নতারার চরিত্রও গল্পে গুরুত্বপূর্ণ এবং অ্যাকশনে ভরপুর। আপাতত মুম্বাই পর্বের শুটিং শেষ করার দিকেই নজর নির্মাতাদের। এরপর অক্টোবরে বিদেশে একটি সংক্ষিপ্ত শুটিং পর্ব হওয়ার কথা রয়েছে।

এদিকে সালমান খানকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরার জন্য সিনেমার অ্যাকশন ও দৃশ্যায়নের ক্ষেত্রে বিশেষ পরিকল্পনা করা হয়েছে। সিনেমার কাজ যেভাবে এগোচ্ছে তাতে খুশি অভিনেতা নিজেও। তৈরি হওয়া বিষয়বস্তু নিয়েও নাকি যথেষ্ট উৎসাহী  ভাইজান।

উল্লেখ্য, সালমান ও নয়নতারা ছাড়া ‘মনস্টার’-সিনেমাতে অভিনয় করছেন অরবিন্দ স্বামী, জ্যাকি শ্রফ, অভিমন্যু সিং, রাহুল দেবসহ একাধিক পরিচিত মুখ। মুক্তির সময় নিয়েও আপাতত কোনো বদল নেই। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে সিনেমা ‘মনস্টার’।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit