বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

কৃতির ছোট পোশাক নিয়ে তুমুল বিতর্ক, সরানো হলো সেই বিজ্ঞাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন রাখিবন্ধন উপলক্ষ্যে গহনা সংস্থা গিভার নতুন বিজ্ঞাপন ঘিরে তৈরি হয়েছিল সামাজিক মাধ্যমে নেটিজেনসহ সাধারণের মধ্যে তর্কবিতর্ক। বিজ্ঞাপনে অভিনেত্রীর পোশাক থেকে শুরু করে পোষ্য সারমেয়কে রাখি পরানোর দৃশ্য— একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনদের একাংশসহ অভিনেত্রী কঙ্গনা রানাউত। 

তবে তর্কবিতর্ক আরও তীব্র হয় অভিনেত্রী কঙ্গনা রানাউতের মন্তব্যের পর। এবার সেই বিতর্কের মাঝেই বিজ্ঞাপনটি সব মাধ্যম থেকে প্রত্যাহার করে নিল জুয়েলারি সংস্থা গিভা। একই সঙ্গে সংস্থার তরফে জানানো হয়েছে, বিজ্ঞাপনটি কারও ভাবাবেগে অনিচ্ছাকৃতভাবে আঘাত করে থাকলে সেটি তাদের উদ্দেশ্য ছিল না।

গহনার এ বিজ্ঞাপনে কৃতি শ্যাননকে ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে দেখা গেছে। ব্রালেট-স্টাইলের ব্লাউজের সঙ্গে ছিল কেপ ও ড্রেপড স্কার্ট। অভিনেত্রীর পোশাকের পাশাপাশি বিজ্ঞাপনের একটি দৃশ্য নিয়েও তৈরি হয় বিতর্ক। সেখানে কৃতি শ্যাননকে তাদের পোষ্য কুকুরের হাতে রাখি পরাতে দেখা যায়। সংস্থার মূল ভাবনা ছিল— বর্তমানে অনেক পরিবারেই পোষ্যরা পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সেই ভাবনা থেকেই রাখিবন্ধনের মতো পারিবারিক উৎসবে পোষ্যকেও রাখা হয়েছিল।

এদিকে বিজ্ঞাপনে কৃতি শ্যাননের পোশাক নিয়ে সমালোচনা করেন অভিনেত্রী তথা বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত। কৃতির পোশাকের তীব্র নিন্দা করে তিনি প্রশ্ন তোলেন— ভাইকে রাখি পরানোর সময় এমন পোশাক কেন পরবেন অভিনেত্রী? সমালোচনার মুখে চুপ থাকেননি কৃতিও। নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি উৎসবের আসল অর্থ নিয়ে প্রশ্ন তোলেন। অভিনেত্রী বলেন, কোনো উৎসবের সারবত্তা শুধু পোশাকের মধ্যে থাকে না। উৎসবের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ, সম্পর্ক ও ঐতিহ্যই আসল। তিনি আরও বলেন,  একজন নারীর পোশাকের ভিত্তিতেই কেন তার সংস্কৃতি ও মূল্যবোধ বিচার করা হবে?   

কৃতির বক্তব্যের পরও বিতর্ক থামেনি। অবশেষে ২৬ আগস্ট গিভা বিজ্ঞাপনটি সব মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায়। সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে— ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং উৎসবের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। সাধারণত পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের ভাবনাকেই গুরুত্ব দেয় তারা। এবারের বিজ্ঞাপনে সেই ভালোবাসা ও উদযাপনের পরিধির মধ্যে পোষ্যদেরও যুক্ত করার চেষ্টা করা হয়েছিল। তবে বিজ্ঞাপনটি কোনো অংশের মানুষের ভাবাবেগে অনিচ্ছাকৃতভাবে আঘাত করে থাকলে সেটি কখনই সংস্থার উদ্দেশ্য ছিল না বলে জানানো হয়েছে। সে কারণেই বিজ্ঞাপনটি সব মাধ্যম থেকে প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছে গিভা। 

বিজ্ঞাপনে কৃতি শ্যাননের পোশাক নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউতের সমালোচনার পরেই পাশে দাঁড়ালেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় কৃতি শ্যাননের বক্তব্য শেয়ার করে নারীদের পোশাক এবং ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কড়া বার্তা দিলেন তিনি। কৃতি সেই পোস্টই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কঙ্গনা রানাউতের সমালোচনার জবাবে রাহুল গান্ধী লিখেছেন— একজন নারী কী পরবেন, কী করবেন এবং কোথায় যাবেন—সেটি তার নিজের সিদ্ধান্ত। এর পাশাপাশি অনলাইনে স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী চলা নারীদের ট্রল না করারও আবেদন জানান তিনি। নিজের বক্তব্যের সঙ্গে #SmashThePatriarchy হ্যাশট্যাগ ব্যবহার করেন রাহুল গান্ধী।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit