শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ Time View

নিউজ ডেক্সঃ  মালয়েশিয়ায় কাজ শেষে ঘরে ফেরার পথে এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারায়। এতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি। রোববার (৩১ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দেশটির পাহাং রাজ্যে কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান শহরে এ দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) ও নসিবন্দি নগর গ্রামের কাবিলের ছেলে মো. শামিম রেজা (২৩)। তারা মালয়েশিয়ার একটি পাম্প তেলের বাগানে কাজ করতেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন নিহত রেমিট্যান্সযোদ্ধা দুই পরিবারের বরাতে তাদের নিহত হওয়ার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন। বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাদের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

তুহিনের মামা শফিকুল ইসলাম বলেন, রোববার মালয়েশিয়ায়‌ সাপ্তাহিক সরকারি ছুটির দিন। এই ছুটির দিনেও বাড়তি আয়ের আশায় ওভারটাইম করতে কাজে যান তুহিন ও শামীমসহ কয়েকজন প্রবাসী। কাজ শেষে সেখান থেকে একটি পিকআপে করে ঘরে ফিরছিলেন তারা। পথে পাহাড়ি অঞ্চল সুঙ্গাই কোয়ান এলাকায় একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় পিকআপ থেকে তিনজন লাফ দিতে পারলেও তুহিন আর শামীম পাহাড় থেকে পড়ে নিহত হন।

তিনি আরও বলেন, দুই-আড়াই বছর আগে আমার ভাগ্নে ভাগ্য অন্বেষণে মালয়েশিয়ায় যায়। সেখানে একটি পাম তেলের বাগানে চাকরি করত। নিহত দুইজনের মরদেহ দেশে আনতে চেষ্টা করছি। গোমস্তাপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দীন কালবেলাকে বলেন, মালেশিয়ায় সড়ক দুর্ঘটনায় আমার এলাকার দুজন মারা গেছেন। তাদের পরিবারের আকুতি শেষবারের মতো মুখ দেখার। বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ‌মালয়েশিয়া থেকে মরদেহ দেশে আনতে সংশ্লিষ্টদের সাহায্য কামনা করছেন তিনি।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০১ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৫.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit