বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে ‘ঝুঁকিপূর্ণ’ দেশ হিসেবে চিহ্নিত করল ইসরাইল ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ইরানি ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: রুবিও হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা কেন উপসাগরীয় অঞ্চলের পানির জন্য হুমকি? নেতানিয়াহু নাকি আইজেনকট—জনমত জরিপে কে এগিয়ে? শাহরুখের সিনেমায় দীর্ঘ ২০ বছর পর জুটি বাঁধছেন রানি-অভিষেক বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফ মাহমুদের ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার: রিজভী নেপালের জেন জি আন্দোলনের এক বছর: কী বদলেছে, আর কী এখনো অধরা? প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্কুলে চারা বিতরণ।

আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে হাতকাটা টিপু সহ ৪ জন গ্রেফতার 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে হাতকাটা টিপুসহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।সোমবার সকালে এবিষয়ে নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি আবদুল হান্নান। এরআগে রোববার রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুত ডেন্ডাবর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকার টিপু ওরফে হাতকাটা টিপু, মানিকগঞ্জ জেলার সদর থানার মাধবপুর এলাকার মো. তাইজুল ইসলামের ছেলে আমির হোসেন, একই জেলার শিবালয় থানার নিহালপুর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ ও গোপালগঞ্জ জেলার সদর থানার চর মানিকদা মিয়া বাড়ি নিবাসী জামিল আহমেদের ছেলে মো. রহমতুল্লাহ শেখ।
জানা যায়, আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আমির হোসেন, নুর মোহাম্মদ ও রহমতুল্লাহ শেখকে আটক করেন। পরে তাদের দেয়া তথ্যমতে টিপুকে আটক করে যৌথ বাহিনী।যৌথ বাহিনী জানায়, টিপু বেশ কয়েকটি মামলার আসামি। আশুলিয়া বাইপাইল এলাকার প্রতিটি দোকান থেকে তার নেতৃত্বে নিয়মিত আদায় করা হতো চাঁদা। এরআগে তার গ্রেফতারের দাবি তুলে কাফনের কাপড় মাথায় বেঁধে মানববন্ধনও করেন স্থানীয়রা। পরে আটককৃতদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়।এবিষয়ে আশুলিয়া থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুল হান্নান বলেন, আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৫/সকাল ১০:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit