শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

চকবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১২১ Time View

ডেস্ক নিউজ :  রাজধানীর চকবাজার থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়া এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহতের নাম মো. জুবায়ের হোসেন (২১)। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে পড়াশোনা করতেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে চকবাজারের ইসলামবাগ এলাকায় জুবায়ের হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারী। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘ছিনতাইয়ের সময় বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।’

নিহত জুবায়েরের পরিবার জানায়, রাত সাড়ে ৯টার দিকে বন্ধুদের সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হন জুবায়ের। কিছুক্ষণ পরই তারা খবর পান, তিনি ছুরিকাঘাতের শিকার হয়ে হাসপাতালে ভর্তি।

এদিকে চকবাজার এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২৫/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit