শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত

পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র সঙ্গে সহযোগিতা স্থগিত করে একটি নতুন আইন অনুমোদন করেছেন। গত মাসে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার পর জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছায়। 

বুধবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, মাসউদ পেজেশকিয়ান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের আইন অনুমোদন করেছেন। খবর আল-জাজিরার। কয়েকদিন আগেই ইরানের পার্লামেন্ট একটি প্রস্তাব পাস করে যাতে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিতের আহ্বান জানানো হয়। প্রস্তাব অনুযায়ী, এখন থেকে আইএইএ পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশের জন্য দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন হবে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি, যিনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানাননি, এখন আর ইরানে প্রবেশ করতে পারবেন না। গ্রোসি সম্প্রতি যুদ্ধকবলিত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের আবেদন জানালেও ইরান তা প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, এ পরিদর্শনের চেষ্টা অর্থহীন এবং কূটকৌশল।

এদিকে ‘কায়হান’ নামের একটি পত্রিকা দাবি করেছে, গ্রোসি একজন ইসরাইলি গুপ্তচর এবং তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। যদিও ইরান সরকার বলেছে, আইএইএ প্রধান বা সংস্থার কর্মীদের প্রতি কোনো হুমকি দেওয়া হয়নি। ১২ দিনের যুদ্ধে ইসরাইলের হঠাৎ হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। জবাবে ইরানও ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

প্রসঙ্গত, ২২  জুন যুক্তরাষ্ট্র ইসরাইলের মিত্র হিসেবে ইরানের ফোরদো, ইসফাহান ও নাতাঞ্জের পারমাণবিক স্থাপনায় অভূতপূর্ব হামলা চালায়। ২৪ জুন দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গির জানান, ইসরাইলি হামলায় অন্তত ৯৩৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩২ জন নারী ও ৩৮ জন শিশু।

ইরানের পাল্টা হামলায় ইসরাইলে ২৮ জন নিহত হয় বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ হয়ে গেছে, যদিও এর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি স্বীকার করেছেন যে ‘গুরুতর ক্ষতি’ হয়েছে, তবে তিনি সিবিএস ইভিনিং নিউজ-এ এক সাক্ষাৎকারে বলেন, বোমা মেরে বিজ্ঞান ও প্রযুক্তিকে ধ্বংস করা যায় না। ইসরাইল ও কিছু পশ্চিমা দেশ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায়—যা তেহরান বারবার অস্বীকার করে আসছে।

 

 

কিউএনবি/আয়শা//০২ জুলাই ২০২৫,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit