শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

জুলাইয়ে নিহতদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৭১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারী জুলাই’য়ে সকল শহীদদের স্মরণে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।বৃহস্পতিবার রাতে আশুলিয়ার নবীনগর জয় রেস্তোরার সামনে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আয়োজিত এই”মোমবাতি প্রজ্বলন” কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীদের মাঝে জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরেন বক্তারা।এ কর্মসূচিতে বক্তারা বলেন, ৬৯-এর গণঅভ্যুত্থান আসাদের রক্তের মাধ্যমে এসেছে, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন সফল হয়েছে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে। ঠিক তেমনই এই আন্দোলনও ইতিহাস গড়েছে শহীদ ওয়াসিম,আবু সাঈদ,মুগ্ধের রক্তের বিনিময়ে।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন,গত পনের বছর ধরে দেশে যে ফ্যাসিবাদী শাসন চলছিল, তার বিরুদ্ধে ছাত্রদলসহ জাতীয়তাবাদী শক্তির তরুণ প্রজন্ম জাগ্রত হয়েছে। স্বাধীন মত প্রকাশের অধিকার হরণ করা হলেও ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই নেতৃত্ব দিয়েছে। জুলাই আন্দোলন শুরু হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে, তবে খুব দ্রুত ছাত্রদল রাজপথে নেতৃত্ব দেয়। একক ছাত্রসংগঠন হিসেবে আন্দোলনে অংশ নিয়ে আমাদের শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন, অসংখ্য কর্মী নিপীড়নের শিকার হয়েছেন। তাঁদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।
ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “জুলাই বিপ্লব আমাদের আত্মত্যাগের প্রতীক। বিএনপি পরিবার সবসময় আহত ও নিহতদের পরিবারের পাশে ছিল এবং থাকবে। আমরা তাদের চিকিৎসা ও আর্থিক সহায়তাসহ সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি।”তিনি আরও বলেন, “কিছু গুপ্ত সংগঠন এখন নানা ছলচাতুরির মাধ্যমে এর কৃতিত্ব নিতে চায়, অথচ তাদের কারো পক্ষ থেকে শহীদ পরিবার বা আহতদের পাশে দাঁড়ানোর কোনো নজির নেই। তারা শুধুই ক্ষমতার লোভে অন্ধ হয়ে আছে।” এ সময় জুলাই বিপ্লবে শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ ও ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদারসহ জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৫/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit