মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় কাটায় বৃদ্ধের কারাদন্ড

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদ পাড়ের মাটি কাটায় ইসাহক আলী (৬৬) নামের এক বৃদ্ধের কারাদন্ড দেওয়া হয়েছে। উপজেলার স্বরূপদাহ ইউনিয়নে কপোতাক্ষ নদে পাড় কেটে অবৈধভাবে মাটি অপসারণের দায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্ত ইসাহক আলী পৌরসভার তার্নিবাস গ্রামের শহর আলীর ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালত সুত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি কপোতাক্ষ নদের পাড় কেটে পানির লেভেলের সমান করছিলেন। যা স্থানীয়দের নিরাপত্তা ও জলপ্রবাহের স্বাভাবিক গতিকে বিপর্যস্ত করতে পারে। এ অভিযানকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, নদের পাড় কেটে মাটি বিক্রির মাধ্যমে অনেকে অর্থনৈতিক সুবিধা নেন। যা নিয়মিত বন্যা এবং নদী ক্ষয় বা ভাঙ্গন বৃদ্ধি করে। উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এমন অবৈধ কর্মকান্ডে বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit