বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে: তারেক রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ কোনো বিশেষ গোষ্ঠী বা দলের খেয়ালখুশিতে নয়, বরং জনগণের পবিত্র ভোটের রায়ে পরিচালিত হবে।

বুধবার ( ৪ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টার দিকে বরিশালের বেলস পার্ক মাঠের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে নতুন জালেমের আবির্ভাব ঘটেছে। যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের ভাষায় কথা বলা এই গুপ্ত সংগঠনটি নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে।

তিনি বলেন, একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নিরীহ মা-বোনদের থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগে প্রতারণা করছে, তারা কিভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করতে করবে।

তিনি আরও অভিযোগ করেন যে, যারা নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করে এবং ইসলামের নাম ভাঙিয়ে রাজনীতি করে, তাদের কাছে দেশের অগ্রগতি নিরাপদ নয়। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রত্যাশা পূরণে একটি জবাবদিহিমূলক সরকার গঠনের লক্ষ্যে ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। 

এর আগে দীর্ঘ দুই দশক পর বরিশালে পৌঁছে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। ঢাকা থেকে হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছানোর পর বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে জনসভায় উপস্থিত হন তিনি।

কিউএনবি/অনিমা /০৪ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit