শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বরগুনায় ১২ আইনজীবী কারাগারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

নিউজ ডেক্সঃ   বরগুনায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় আওয়ামীপন্থি ১২ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুল রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন- মাহবুবুল বারি আসলাম, মজিবুর রহমান, এম মজিবুল হক কিসলু, হুমায়ুন কবির, হুমায়ুন কবির পল্টু, সাইমুল ইসলাম রাব্বি, জুনায়েদ জুয়েল, আমিনুল ইসলাম মিলন, নুরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন মোল্লা, ইমরান হোসেন ও আব্দুর রহমান জুয়েল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটার পর আওয়ামীপন্থি আইনজীবীরা লোহার রড, জিআই পাইপসহ অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলসহকারে জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালান। এ সময় তারা অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আসবাবপত্র, ইলেকট্রনিকস ও অন্যান্য মালামাল ধ্বংস করে দেয়।

এ ঘটনায় চলতি বছরের ৩০ এপ্রিল রাতের দিকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নইমুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় সাবেক তিন এমপিসহ আওয়ামী লীগের ১৫৮ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল আমিন বলেন, জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় এজাহারনামীয় আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০২ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৫.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit