বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
মেয়ের জন্মদিনে আসন্ন সন্তানকে নিয়ে যে বার্তা দীপিকা-রণবীরের জীবনের পরের ঢেউ যেদিকেই ভাসিয়ে নিক, আমি সেখানেই শান্তিতে থাকতে প্রস্তুত: পূজা চেরী ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান কারা ‘ফ্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে বৈঠকে বসছেন মোদি-পুতিন, আলোচনায় থাকছে যেসব বিষয় সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখায় স্পিকারের উষ্মা দলবদল নিয়ে কিছুই জানতেন না বাবর আজম রাশিয়ার হামলায় গুদাম ছাই, কিয়েভে বাড়ছে খাদ্য সংকট মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫

সাভারে বিএনপির আনন্দ র‍্যালী 

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে আনন্দ র‍্যালী ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পণা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবুর নেতৃত্বে  র‍্যালীটি পাকিজা মোড় থেকে শুরু হয়ে মহাসড়কের উলাইল প্রদক্ষিণ করে শেষ হয়।

এসময় বিএনপি নেতা সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি গণমানুষের দল, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব  তারেক রহমানের পক্ষ থেকে সাভারে বিভিন্ন জনবান্ধব  কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যা জনগণের দুর্ভোগ লাঘোবে কাজে আসবে। 

এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শরীফুল আলম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দীন তানভীর, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাডভোকেট জিল্লুর রহমান, আশুলিয়া থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান বিকাশ,ইয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই ও যুবদলের সভাপতি আপেল মাহমুদ হান্নান, সাধারণ সম্পাদক কিসমত সরকার, আশুলিয়া থানা জিয়া মঞ্চের সদস্য সচিব রিপন শিকদার, ইউনিয়ন যুবদল নেতা মো.হুমায়ুন কবির, আশুলিয়া থানা ছাত্রদল নেতা আলহাজ্ব মাদবর ও ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবু ভূঁইয়াসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit