শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

চৌগাছায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পাতিবিলা ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাতিবিলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে পাতিবিলা দাখিল মাদ্রাসা মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পাতিবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আলী আকবার। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর চেম্বার অফ কমার্সের সভাপতি সাবেক যশোর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ স¤পাদক জেলা বিএনপির সদস্য ও যশোর-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান খান ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য ও যশোর-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম।

পাতিবিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এম এ সালাম, চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, চৌগাছা উপজেলা বিএনপির সিনিয়রসহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাংগঠনিক সম্পাদক সম্পাদক মোস্তাফিজুর রহমার মোস্তাক ও অ্যাডভোকেট আলীবুদ্দীন খান আলী, উপজেলা মহিলাদলের সভাপতি আলেয়া বেগম, উপজেলা কৃষক দলের সভাপতি আজগর আলী, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান ও উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দীন প্রমুখ। এ সময় ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলসহ মহিলা দলের উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।‎

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit