মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রতিক্রিয়া ২৪ ঘণ্টার মধ্যে জানা যাবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজায় ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া সম্ভবত আগামী ২৪ ঘণ্টার মধ্যে জানা যাবে।

গাজার নিয়ন্ত্রণ নিতে চান কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাজা উপত্যকার মানুষের জন্য নিরাপত্তা চান তিনি। আমি চাই গাজার মানুষ নিরাপদ থাকুক। তারা নরকের মধ্য দিয়ে যাচ্ছে।
 
এদিকে গাজার জন্য মার্কিন সমর্থিত নতুন যুদ্ধবিরতির প্রস্তাব যুদ্ধের অবসান ঘটাবে-এমন নিশ্চয়তা চায় হামাস। বৃহস্পতিবার হামাসের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, সংগঠনটি এমন স্পষ্ট নিশ্চয়তা চায় যে যুদ্ধবিরতি শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটাবে। দুজন ইসরাইলি কর্মকর্তা বলেন, এ বিষয়ে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। 

শুক্রবার ভোরে এক বিবৃতিতে হামাস জানায়, তারা যুদ্ধবিরতির প্রস্তাবটি নিয়ে অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে আলোচনা করছে। আলোচনা শেষে মধ্যস্থতাকারীদের কাছে তারা তাদের প্রতিক্রিয়া জানাবে। অন্যদিকে মিশরীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, গাজায় যুদ্ধ অবসানের আলোচনা অব্যাহত রাখতে কাজ করছেন মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা।

এ বিষয়ে তারা যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে নিশ্চয়তা আদায়ের চেষ্টা চালাচ্ছেন। সেই সঙ্গে হামাসকে দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণে রাজি করানোর চেষ্টাও চলছে। ইসরাইলি কর্মকর্তারা বলেছেন, প্রায় ২১ মাস আগে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর এখন যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির সম্ভাবনা অনেক বেশি।

 

 

কিউএনবি/আয়শা//০৪ জুলাই ২০২৫,/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit