বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥

আশুলিয়ায় মহাসড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৭০ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর প্রকাশের পর সরকারি স্থাপণা, থানা ও ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এতে ভেঙে পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি। পরে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব নেন শিক্ষার্থীরা। ট্রাফিকের দায়িত্ব পালিনের পাশাপাশি শুরু করে পরিস্কার-পরিচ্ছিন্নতার কাজও। 
পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠে ফিরে আসে আইনশৃঙ্খলা বাহিনী। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে শিল্পাঞ্চল আশুলিয়ায় কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশও। তবে ট্রাফিক বক্স পুড়িয়ে দেওয়ায় অস্থায়ী ক্যাম্প করে কার্যক্রম চালাচ্ছেন তারা। পাশাপাশি রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সোমবার (১২ই আগস্ট) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে ট্রাফিক পুলিশের কার্যক্রম দেখা যায়। এরআগে সকালে ট্রাফিক পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সহযোগিতা। পরিষ্কার করে দেওয়া হয়েছে পুড়ে যাওয়া ট্রাফিক বক্স। মহাসড়কে ট্রাফিক পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস ও আনসার সদস্যদের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে।  
শিক্ষার্থীরা জানান,  আমরা অনেকে দিন রাত মহাসড়কে থেকে শৃঙ্খলা ফেরাতে কাজ করেছি। তবে এই কাজটা যাদের তারাই পুরোপুরিভাবে করতে পারবে। তাদের অভিজ্ঞতা রয়েছে। তবে পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা থাকবো। পুলিশ সদস্যদের সাহায্য করবো। 
বাইপাইল ট্রাফিক পুলিশ বক্সের ইন্সপেক্টর খসরু পারভেজ জানান, আমরা শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ। আমাদের অনুপস্থিতিতে ব্যস্ততম মহাসড়কটি শৃঙ্খলার দায়িত্ব পালন করছে। এছাড়া ক্ষতিগ্রস্ত বক্সটি পরিষ্কার করে আমাদের আপাতত কার্যক্রম শুরু করা হয়েছে। 
তিনি বলেন, এখন থেকে নিয়মিতভাবে মহাসড়কে কাজ করবে। এখানে শিক্ষার্থীদের সহযোগিতা নেওয়া হবে। তবে আমাদের আরও সতর্কতার সাথে কাজ করতে হবে। অনেকে পোশাকে আছে আর কিছু সিভিলে কাজ করছে। 
সাভার ট্রাফিক বিভাগের এডমিন হোসেন শহিদ বলেন, আমাদের অনেকস্থানে ট্রাফিক পুলিশ কাজ শুরু করেছেন। তবে এখনও অনেকে উপস্থিত হয়নি। আশা করছি কাল থেকে পুরোপুরি ট্রাফিক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সব সদস্য মাঠে থাকবে। শিক্ষার্থীদের সহযোগিতা আমাদের অনেক সাহায্য করছে বলেও তিনি যোগ করেন। 

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit