বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটি-চট্টগ্রাম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে আহত-২০ ‎হাতীবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ চম্পট, রাতভর অভিযানে সেই চুরির আসামি পুনরায় গ্রেপ্তার রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে গ্রেফতার-১৯ রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত এএসআই মাহাবুর হাসানের মৃত্যু কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের সেরা অধিনায়ক কে? দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা

ইউনাইটেডকে হারিয়ে কমিউনিটি শিল্ড শিরোপা সিটির

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : টাইব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-৬ ব্যবধানে হারিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। এই টুর্নামেন্টে এটি তাদের সপ্তম শিরোপা। এনিয়ে টানা দ্বিতীয়বার কমিউনিটি শিল্ড নির্ধারিত হলো পেনাল্টি শুটআউটে।

ওয়েম্বলি স্টেডিয়ামে ৮০ মিনিটের আগপর্যন্ত তেমন কোনো আক্রমণ করতে পারেনি কোনো দলই।  ৮২ মিনিটে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ডেডলক ভাঙেন আলেহান্দ্রো গারনাচো। ব্রুনো ফার্নান্দেসের পাস পেয়ে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢোকেন তিনি। সেখান থেকে বাঁ পায়ের দারুণ এক শটে সিটি গোলরক্ষককে পরাস্ত করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।  

কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইউনাইটেড। ৮৯ মিনিটে সিটির ত্রাণকর্তা হন বদলি হিসেবে নামা বের্নার্দো সিলভা। অস্কার ববের ক্রস থেকে তার হেডেই সমতা ফেরায় পেপ গার্দিওলার দল।

৯০ মিনিটের লড়াইয়ে দুই দল ১-১ ব্যবধানে অবিচ্ছিন্ন থাকায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে।  শুরুতে সিটির হয়ে সিলভা পেনাল্টি মিস করলেও পরে ইউনাইটেডের হয়ে পেনাল্টি মিস করেন জ্যাডন সাঞ্চো ও জনি ইভান্স।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit