স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৩০ বছরের শিরোপাখরা এবং ইউরোপীয় প্রতিযোগিতায় ৪৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে উয়েফা ইউরোপা লিগের নতুন চ্যাম্পিয়ন হয়েছে অ্যাস্টন ভিলা। ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবার্গকে ৩-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ে ইংলিশ ক্লাবটি।
খেলা শেষে মার্তিনেজ জানান, চোট থাকা সত্ত্বেও অ্যাস্টন ভিলার জার্সিতে খেলতে পারা তার জন্য গর্বের বিষয়। তিনি আরও বলেন, আঙুলের ব্যথা সত্ত্বেও তিনি পুরো ম্যাচ খেলেন এবং কঠিন পরিস্থিতিতেও দলকে সাহায্য করার চেষ্টা করেন। এই সাফল্য নিয়ে উচ্ছ্বাসে ভাসে ক্লাব সমর্থকরা। গ্যালারিতে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়ামও, যিনি দলের জয় উদযাপনে অংশ নেন।
মার্তিনেজের ফাইনাল ম্যাচ খেলার ক্যারিয়ারও বেশ দৃষ্টান্তমূলক। ২০২০ সাল থেকে শুরু করে আর্সেনালের হয়ে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড জয়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার মতো বড় শিরোপা জিতেছেন তিনি। যার মাধ্যমে সাতটি ফাইনালেই জয়ের শতভাগ রেকর্ড অক্ষুণ্ন রেখেছেন আর্জেন্টাইন ‘বাজপাখি’।
কিউএনবি/আয়শা/২১ মে ২০২৬,/দুপুর ২:০৮