বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব কুষ্টিয়ার দৌলতপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত ২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ডিজেলের প্রথম চালান পাঠাচ্ছে রাশিয়া ফ্যাসিবাদ দেশের বাহিরে বসে ষড়যন্ত্রে লিপ্ত: পানিসম্পদ মন্ত্রী এবার রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত এবার বদর প্রতিরক্ষা চুক্তি সই চার মুসলিমপ্রধান দেশের ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে॥ মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥

ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে। দিনাজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা কমিটির এক সভায় সদ্য বদলি হয়ে যাওয়া ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহমেদ হাসান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ হাইওয়ের ফুলবাড়ী উপজেলা শহরে রাস্তার যানজট নিরসনে ট্রাফিক পুলিশ দেওয়ার দাবি তুলেন।

ট্রাফিক পুলিশ দেওয়ার বিষয়টি উপস্থাপন করায় ফুলবাড়ীতে মোঃ মশিউর রহমান ও মোঃ সিরাজুল ইসলাম নামে ২ জন ট্রাফিক পুলিশ ও ১ জন টিএসআই মোঃ আবুল কালাম আজাদ কে দায়িত্ব দেন। তারা এখানে দিন রাত রাস্তার শৃঙ্খলা ও যানজট নিরসনে কাজ করছে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা হলেও এখানে হাইওয়ে রাস্তা হওয়ায় দিনাজপুর থেকে ছেড়ে আসা দূরপাল্লার যানবাহন সহ সকল যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে।

যার কারণে ফুলবাড়ীতে যানজট লেগে থাকে। এই যানজটে ঘণ্টার পর ঘণ্টা দূরপাল্লার যানবাহন ও এ্যাম্বুলেন্স আটকা পড়ে থাকত। কিন্তু দিনাজপুর পুলিশ সুপার ও টিআই ফুলবাড়ীর এই যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশ প্রেরণ করেন। তারা দিনরাত রাস্তায় দাঁড়িয়ে কাজ করছে। পাশাপাশি তারা স্থানীয় পথে চলাচলকারী যাত্রীদেরকে রাস্তা পারাপারের এবং তাদের জানমালের নিরাপত্তা দিচ্ছেন।

ইতিপূর্বে ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ না থাকার কারণে সড়ক দূর্ঘটনা বেড়ে গিয়েছিল, সড়ক দূর্ঘটনায় অনেক লোক আহত ও নিহত হয়েছে। বর্তমান ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ সড়কে শৃঙ্খলা ফিরে এনেছে। টিএসআই মোঃ আবুল কালাম আজাদ বিরামপুর, ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ, ফুলবাড়ীতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit