বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥

জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রদ্ধা নিবেদন 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৫৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন  অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। প্রথমে তিনি এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে বাকী ১৩ উপদেষ্টাদের সাথে নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 
শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন, সালেহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ড. আসিফ নজরুল, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, আদিলুর রহমান খান, ফরিদা আখতার, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 
সাভার গণপূর্ত বিভাগ জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, সকাল ৯ টা ৪০ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস হেলিকপ্টার যোগে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। এসময় তার সাথে ১৩ জন উপদেষ্টাসহ সেনাবাহিনী ও পুলিশের উর্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
পরে ৯ টা ৫৫ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। প্রথমে তিনি এককভাবে এবং পরে অন্য উপদেষ্টাসহ একসাথে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সকাল ১০টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা হেলিকপ্টারে চরে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।
প্রসঙ্গত, এর আগে গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। এসময় বঙ্গভবনে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৩ উপদেষ্টা শপথ নেন। 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit