শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক চৌধুরীর স্বরণে শোকসভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১২৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহফুজুল হক চৌধুরীর স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) আমেরিকার পেনসিলভানিয়ার কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে এই শোকসভা অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অফ পেনসিলভানিয়া ইউএসএ, ইনক এই শোকসভার আয়োজন করে। 

শোকসভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও মরহুমের ছেলে ইব্রাহীম চৌধুরী রাকিব, প্রচার সম্পাদক জহিরুল আলম নয়ন প্রমূখ। অনুষ্ঠানে বক্তরা বলেন, মাহফুজুল হক চৌধুরী ছিলেন একজন মানবদরদী মানুষ। তিনি শুধু মুছাপুর ইউনিয়নের জনগণের কাছেই জনপ্রিয় ছিলেন না, তিনি পুরো কোম্পানীগঞ্জের মানুষের কাছেই জনপ্রিয় ছিলেন।

তিনি মুছাপুর ইউনিয়ন থেকে তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছেন। বিশেষ করে মুছাপুর ইউনিয়নে শিক্ষার প্রসারে তিনি একাধিক স্কুল, মাদরাসা প্রতিষ্ঠা করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সভায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।   

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit