মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

ফেসবুক অ্যাকাউন্ট মুছবেন যেভাবে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৯১ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : তথ্যপ্রযুক্তির কল্যাণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইন্টারনেট ব্যবহারকারী প্রায় সবাই এখন এই মাধ্যমের সুবিধা ভোগ করছেন। তবে কখনো কখনো ফেসবুক অ্যাকাউন্টও ডিঅ্যাকটিভ করার প্রয়োজন দেখা দেয়। অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করার নিয়ম খোঁজেন। যেহেতু ফেসবুকে অনেক বন্ধু থাকে, তাই হঠাৎ করে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা সম্ভব হয় না। তাই কিছুদিনের জন্য বিরতি নিতে চাইলে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করা যায়।

অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করার নিয়ম

১. ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করার জন্য প্রথমে ‘ফেসবুক’ অ্যাপ ওপেন করুন।
২. ওপেন করার পর ‘সেটিংয়ে’ ক্লিক করুন।
৩. এরপর ‘পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন’ অপশনে ক্লিক করুন।
৪. সবার নিচে ‘অ্যাকসেস এবং কন্ট্রোল’ অপশনের ওপর ক্লিক করুন।
৫. এখানে ‘মেমোরিয়ালিজেশন সেটিং’ এবং ‘ডিলিশন অ্যান্ড ডিঅ্যাকটিভেশন’ অপশন থেকে ‘ডিলিশন অ্যান্ড ডিঅ্যাকটিভেশন’ অপশনের ওপর ক্লিক করুন।
৬. ডিঅ্যাকটিভ অপশনের ওপর ক্লিক করে নিচের ‘কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেশন’ অপশনে ক্লিক করুন।
৭. এ সময় আপনার কাছে আইডির পাসওয়ার্ড চাইবে। সেখানে সঠিক পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করুন।
৮. এবার আপনার কাছে ফেসবুক কমিউনিটি থেকে ডিঅ্যাকটিভেট করার কারণ জানতে চাইবে।
৯. এখানে নরমালি ওপরের অপশনটি ‘This is Temporary I’ll be back’ অপশনটি সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।

আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে ডিঅ্যাকটিভেট হয়ে গেছে। এবার আপনার ফেসবুক অটোমেটিক সব জায়গা থেকে লগ আউট হয়ে যাবে। এ অবস্থায় আপনি মেসেঞ্জার চালাতে চাইলে শুধু মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুকে কেউ দেখতে পাবেন না।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit