শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

রাঙামাটি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : দুষ্কৃতিকারী কর্তৃক ছাত্র, পুলিশ ও সাংবাদিক হত্যাসহ রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। আজ রবিবার সকাল ১০টায় রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে ঘণ্টাব্যাপী এই সংহতি প্রকাশ করেন। এ মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার। 

রাঙামাটি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার। এসময় রাঙামাটি নারী ও শিশু নির্যাতন ট্টাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী এ্যাভোকেট মো. সাইফুল ইসলাম অভি, এ্যাডভোকেট তোষণ চাকমা, এ্যাডভোকেট দর্শন চাকমা, এ্যাডভোকেট রাজীব চাকমা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, যারা রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড করে ছাত্র, পুলিশ ও সাংবাদিক হত্যাসহ রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্ট করেছে তাদের বিচার এখন সময়ের দাবি।  রাষ্ট্রের ক্ষতিকারী কখনো কারো মঙ্গল বয়ে আনা সম্ভব না। অবিলম্বে রাষ্ট্রের সম্পদ ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সংঘটিত অপরাধসমূহকে চিহ্নিত করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিক করার জোর দাবি জানান তিনি। এসময় রাঙামাটি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম ৬টি দাবি উপস্থাপন করেন।

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit