সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

চৌগাছায় তুচ্ছঘটনায় যুবক খুন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১০৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলী হোসেন খোকন (২৮) নামে এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (২৭ জুলাই ) সন্ধ্যায় পৌর শহরের হুদাচৌগাছা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন খোকন হুদাচৌগাছা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।চৌগাছা সরকারি হাসপাতালে নিহতের ফুপাত ভাই আকছেদ আলী সাংবাদিকদের বলেন, আলী হোসেন খোকন পেশাই একজন ভ্যান চলক। সে সরল প্রকৃতির মানুষ। প্রায় তার প্রতিবেশী আশরাফ হোসেন ও তার ভাইয়েরা তাকে পাগল নির্বোধ হাবলা ঘরবুলা বলে বিরক্ত করত।

এতে সে ক্ষেপে গিয়ে বিভিন্ন গাল-মন্ধ করত। শনিবার (২৭ জুলাই ) দুপুরে আলী হোসেন খোকন ভ্যান চালিয়ে বাজার থেকে বাড়ীতে ফিরছিলো। সে বাড়ীর সামনে পৌছালে সেখানে থাকা আশরাফ হোসেন ও তার ভাইয়েরা তাকে পাগল নির্বোধ হাবলা ঘরবুলা বলে বিরক্ত করতে থাকে। এতে সে ক্ষেপে গিয়ে আশরাফ হোসেনকে কয়েকটি কিল-ঘুসি মারে। পরে স্থানীয় লোকজন এসে তাদের দুই জনের মধ্যে বিবাদ মিটিয়ে দিলে তারা যার যার বাড়ীতে চলে যায়। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আলী হোসেন খোকনকে আশরাফ আলী বাড়ী থেকে চা খাওয়ানোর নাম করে ডেকে আনে।

তারা হুদা-চৌগাছার মোড়ে ভোলার চায়ের দোকানের সামনে পৌছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা হুদা-চৌগাছা গ্রামের হারুন আলীর ছেলে সন্ত্রাসী আশরাফ হোসেনের (২৫) নেতৃত্বে রনি হোসেন (৩৫), সাইফুল ইসলাম (২৮), রেজা হোসেন(২২) ও তাদের দুলাভাই উপজেলা হিজলী গ্রামের রফি উদ্দীনের ছেলে আব্দুল মালেক আলী হোসেন খোকনকে ধারালো চাকু, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি দিয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয় লোকজন আহত আলী হোসেন খোকনকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে নিলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চৌগাছা সরকারি হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জুলকার বলেন, রাত সাড়ে আটর দিকে তারা নিহত ব্যাক্তিকে এখানে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনা স্থলে রয়েছে। আসামীদের আটকের জন্য অভিযান চলছে।

 

 

কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৪,/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit