বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে বাড়ীর রাস্তা নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ ও মারপিট॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার পূর্ব গৌরীপাড়া (থানাপাড়া) এলাকায় বাড়ীর রাস্তা নিয়ে বিরোধ আকতারা বানুকে প্রতিপক্ষের মারপিট। ফুলবাড়ী থানায় গত ০৮/০২/২০২৬ইং তারিখে মৃত আক্কাস আলীর স্ত্রী মোছাঃ আকতারা বানু’র দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব গৌরীপাড়া (থানাপাড়া) গ্রামের মৃত গোলাম কাদের এর পুত্র মোঃ হাসান আলী, মোছাঃ শরিফা আক্তার লাকী (৫০) পূর্ব সত্রুতার জেরধরে গত ০৩/০১/২০২৬ইং তারিখে মোছাঃ আকতারা বানুর বাড়ী হতে বের হওয়ার রাস্তায় টয়লেটের পাইপ ঝুলাইয়া রাখে। এই ঘটনায় মোছাঃ আকতারা বানু ফুলবাড়ী পৌরসভায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের কোন সুরাহা না হওয়ায় গ্রামবাসীকে বিষয়টি জানালেও কোন প্রতিকার হয় নি।

গত ০৮/০২/২০২৬ইং তারিখে সকাল সাড়ে ১১টায় প্রতিপক্ষ হাসান আলী গংরা মোছাঃ আকতারা বানুর বাহির হওয়া রাস্তা বরাবর প্রাচীর দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। সে বাধাদিতে গেলে মোঃ হাসান আলী চড়াও হয়ে লাঠি দ্বারা আঘাত করে। একই সাথে তারা কিলঘুষি মেরে জনসম্মুখে হেনস্তা করে। এ সময় মোছাঃ আকতারা বানু তাদের কাছ থেকে বাঁচার জন্য চিৎকার করলে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ ঘটনায় মোছাঃ আকতারা বানু ন্যায় বিচারের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে মোঃ হাসান আলী গংরা আমার রাস্তা বন্ধ করার জন্য নানা রকম কার্যক্রম চালিয়ে আসছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit