সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

বিএনপি রাস্ট্র পরিচালনায় এলে,শ্রমিকদের কল্যানে কাজ করবে। ব্যারিস্টার কায়সার কামাল

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সবার আগে বাংলাদেশ, বিএনপি ক্ষমতায় রাস্ট্র ক্ষমতায় গেলে শ্রমিকদের কল্যানে কাজ করবে। শ্রমিকদের নানামুখী কাজে লাগিয়ে, কর্মের হাতকে সম্পদের হাতে পরিনত করা হবে। সেইসাথে মাদক, কিশোরগ্যাং ও ইভটিজিংএর মুলোৎপাটন করে দুর্নীতিতে বিদায় জানানো হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, বিরিশিরি মটরযান শ্রমিকদের আয়োজনে নির্বাচনী পথসভায় এ কথা বলেন, নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

রবিবার (০৮ ফেব্রুয়ারী) দুপুরে বিরিশিরি এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত মটরযান শ্রমিক ও সাধারণ ভোটারগণ তাঁদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা সহ ব্যারিস্টার কায়সার কামাল এমপি নির্বাচিত হলে কি কি কাজ করবেন সেই প্রশ্ন তুলে ধরেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শ্রমিক ও মেহনতি মানুষ আমাদের সমাজেরই অংশ। অতীতে কোন সরকার শ্রমিকদের কল্যানে কাজ করেনি, বিএনপি রাস্ট্র ক্ষমতায় গেলে, সেই ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। বিভিন্ন সরকারি ভাতা ও কার্ড পেতে দলীয় নেতা বা জনপ্রতিনিধিকে তোষামোদ করতে হবে না, এ বিষয়ে কেউ দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্গাপুর-কলমাকান্দা উপজেলাকে একটি দুর্নীতিমুক্ত মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি। আমি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এসেছি। যতদিন রাজনীতিতে থাকবো, ততদিন ইনসাফভিত্তিক সমাজ গঠনের সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ্।

আমি আল্লাহর নামে শপথ করে বলছি, নেত্রকোনা- ১ আসনকে একটি শ্রমিকবান্ধব, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ্। সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে কোনো মধ্যস্বত্বভোগী, তদবিরবাজ কিংবা সুবিধাভোগী চক্রের অস্তিত্ব থাকবে না। পথসভায় বিপুল সংখ্যক মটরযান শ্রমিক, সাধারণ ভোটার, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্যারিস্টার কায়সার কামালের বক্তব্য শুনে, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ধানের শীষ প্রতিকে ভোট দিবেন বলে প্রতিশ্রুতি করেন স্থানীয় শ্রমিকেরা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit