সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আবাসিক ভবনে চুনের গুদাম: স্বাস্থ্য ঝুঁকিতে এক পরিবার, অপসারণের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন কঠিন হবে: ইসি মাছউদ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আট মাসের মাথায় ৩ মন্ত্রী ও ১ এমপির বিদায় সাংবাদিক আলিফ  হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥

রামগড় থানা পুলিশের অভিযানে ইয়াবা,গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৯৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা,গাঁজা সহ মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন ( ৪১) কে নগদ টাকা সহ গ্রেফতার করেছে থানা পুলিশ,১টি প্রাইভেটকার জব্দ।শুত্রুবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রামগড় থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও মূলতবী গ্রেফতারী পরোয়ানা তামিল সংক্রান্তে বিশেষ অভিযান ও চেকপোষ্ট পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে  রামগড় পৌরসভাস্থ রামগড় উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে থেকে  আসামী আব্দুল্লাহ আল মামুন (৪১)এর বহন কারি প্রাইভেটকারের ড্রাইভিং সিটের নীচে রক্ষিত অবস্থায় ১ কেজি গাঁজা ও আসামীর পরিহিত প্যান্টের ডান পকেট হইতে ৪০ পিস ইয়াবা এবং নগদ ১৪,০০০ (চৌদ্দ হাজার) টাকা সহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হলেন-আব্দুল্লাহ আল মামুন ( ৪১) রামগড় উপজেলার বাসিন্দা 
মোঃ সামছুল হক প্রঃ কালা মিয়ার ছেলে।বর্ণিত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে  এবং গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।খাগড়াছড়ি জেলার পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে মাদক, চোরাচালান দমন এবং ক্লুলেস বিভিন্ন অপরাধের রহস্য উম্মোচনে যেকোন অপরাধীদের দমনের জন্য জেলা পুলিশের প্রতিটি ইউনিট আন্তরিকতার সহিত কাজ  করে যাচ্ছে বলে জানান  খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম(বার) 

কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit