সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন

গুলিবিদ্ধ আরও এক যুবকের ঢামেক হাসপাতালে মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ আরও এক যুবকের চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

নিহত পোশাককর্মী ইয়ামিন চৌধুরীর (১৯) বাড়ি কিশোরগঞ্জ জেলায়। হাসপাতালের ডেথ রেজিস্ট্রার অনুসারে, গত ১৯ জুলাই বাড্ডা এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। ইয়ামিনের পরিবারের সদস্য দ্য গণমাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ নিয়ে ২৭ জুলাই পর্যন্ত অন্তত ২১০ জন প্রাণ হারিয়েছেন। গত ১৮ জুলাই ৩০ জন, ১৯ জুলাই ৬৬ জন, ২০ জুলাই ২৫ জন, ২১ জুলাই ১৪ জন, ২২ জুলাই ছয় জন, ২৩ জুলাই তিন জন, ২৪ জুলাই চার জন, ২৫ জুলাই দুই জন ও ২৬ জুলাই চার জন মারা যান।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit