বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

দাম কমার পর ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন কত?

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৯ Time View

ডেস্ক নিউজ : স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। সংগঠনটির ঘোষণা অনুযায়ী, নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন দর সমন্বয় করা হয়েছে।
এর আগে সর্বশেষ ৩০ এপ্রিল স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়, যা একই দিন সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৬১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়, যেখানে অধিকাংশ সময়ই দাম বাড়ানো হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মে ২০২৬,/রাত ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit