শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

চৌগাছায় কৃষকের ১ বিঘা ফলন্ত ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১০৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ড্রাগন চাষি ইব্রাহিম হোসেনের ১ বিঘা জমির ফলন্ত ড্রাগন ফলের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ জুলাই ) মধ্যরাতে উপজেলার সিংহঝুলী গ্রামের পূর্বপাড়া মাঠে এ ঘটনা ঘটে। ড্রাগন চাষি ইব্রাহিম হোসেন উপজেলার সিংহঝুলী ইউনিয়নের সিংহঝুলী ঝাউতলা গ্রামের আকবার আলীর ছেলে। এ ঘটনায় তিনি শুক্রবার (২৬ জুলাই) চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ড্রাগন চাষি ইব্রাহিম হোসেন জানান, ২০২৩ সালে বাড়ীর পাশেই বলিদাপাড়া মৌজার সিংহঝুলি পূর্বপাড়া মাঠের নুর মোহাম্মদের ডিপকলের পাশে ৩৩ শতক জমিতে ৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করে ড্রাগন ফলের বাগান করি। দীর্ঘ ১ বছর ধরে পরিচর্যা করে এখন ড্রাগন গাছে প্রচুর পরিমানে ফুল-ফল এসেছে। সব মিলিয়ে বাগানে প্রায় ৭ লাখ টাকার বেশি খরচ করেছেন তিনি। বৃহস্পতিবার রাতে শত্রুতাবশত কে বা কারা ড্রাগন ফলের গাছ কেটে সাবাড় করে দিয়েছে। এতে তার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, চৌগাছা-যশোর সড়কের ঝাউতলা বাজারের পাশে ড্রাগন ফলের বাগান। বাগানে ঢুকতেই দেখা যায় প্রতিটা ড্রাগন ফলের গাছ মাটি থেকে ৬/৭ ইঞ্চি উঁচু করে কাটা হয়েছে। প্রতিটা ড্রাগন গাছে ফুল ও ফলে ভরে রয়েছে। কাটা ড্রগন ও পিয়ারা গাছ গুলো শুকিয়ে গেছে।

কৃষক ইব্রাহিমের ভাতিজা ইমামুল ইসলাম জানান, রাতের অন্ধকারে কে বা কারা এই ড্রাগন ফলের গাছ কেটে দিয়েছে। সকালে মাঠে এসে দেখি সারি সারি গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। এখন গাছে ফুল-ফল ধরা শুরু হয়েছে। কেউ শত্রুতা করে সব ড্রাগন গাছ কেটে দিয়েছে।

তিনি আরও বলেন, ৩৩ শতক জমিতে ২ হাজার ২০০ ড্রাগন গাছ ছিল। জমি প্রস্তুতিসহ এ পর্যন্ত প্রায় ৭ লাখ টাকার বেশি খরচ হয়েছে। কৃষি অফিস থেকে দুই জন লোক এসেছিল। তারা দেখে চলে গেছে। চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এ কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, ড্রাগন ফলের বাগান কাটার বিষয়টি জানতে পেরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুব্রতকে বাগান পরিদর্শন করতে পাঠাই। ড্রাগন চাষির পক্ষ থেকে সাহায্যের জন্য এখনো কোনো অভিযোগ বা আবেদন পাইনি। তার পরও আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষক যাতে ক্ষতি পুষিয়ে উঠতে পারেন সে ব্যাপারে সব ধরনের সহযোগিতা করা হবে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit