সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে দাবানল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। আগুন গ্রাস করে চলেছে কানাডার বিস্তীর্ণ বনাঞ্চলও। দাবানল ছড়িয়ে পড়েছে দেশটির পর্যটন শহর জ্যাসপারে। প্রাণহানি এড়াতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে স্পেন ও বলিভিয়াতে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। এ আগুন গ্রাস করে চলেছে একরের পর একর বনাঞ্চল। এছাড়া আগুনের তীব্রতা দেখলেই বোঝা যায় কতটা ভয়ঙ্কর আকার ধারন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতি। এরইমধ্যে অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলে আগুনে পুড়ে গেছে সাড়ে ছয় হাজার একর তৃণভূমি।
 
শুষ্ক আবহাওয়ার সঙ্গে তীব্র বাতাসের কারণে, আগুন নেভাতে হেলিকপ্টার থেকে পানি ছিটানো হলেও তা তেমন কাজে আসছে না। আগুন নেভাতে কাজ করছে স্থানীয় প্রশাসন ও দমকলকর্মীরা। দাবানল লোকালয়ে ছড়িয়ে পড়ার শঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
 
কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টা ও ব্রিটিশ কলাম্বিয়ায় ভয়াবহ দাবানলের পরিস্থিতি হয়েছে। বিশাল এলাকাজুড়ে জ্বলতে থাকা দাবানল ছড়িয়ে পড়েছে লোকালয়ের কাছে। ব্রিটিশ কলাম্বিয়ায় অন্তত চারশ ও আলবার্টা প্রদেশের ১৭৬ স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। 
 
এক কর্মকর্তা এ পরিস্থিতি সম্পর্কে বলেন, জ্যাসপার ন্যাশনাল পার্কে ছড়িয়ে পড়া আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানের ভবনগুলোও পুড়ছে। বাধ্য হয়ে বসতভিটা ছেড়েছেন অন্তত ২৫ হাজার বাসিন্দা।
 
এদিকে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে স্পেনের পূর্বাঞ্চলের দাবানলের তীব্রতা ক্রমেই বাড়ছে। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় অরাগনে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয়দের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit