বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

মানসিক চাপ ও উদ্বেগ কমাতে ৭টি প্রাকৃতিক টনিক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৯০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক :  কাজের চাপ, অনিদ্রা এবং ক্লান্তি এখন প্রায় সবার জীবনের অংশ। অনেকেই কফি বা এনার্জি ড্রিংক পান করেন। কিন্তু প্রাকৃতিক কিছু পানীয় শরীর ও মনকে সতেজ রাখে, ক্লান্তি কমায় এবং উদ্বেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। ঘরোয়া উপাদান থেকে তৈরি এসব টনিক স্বাস্থ্যকর বিকল্প হিসেবে কাজ করে।

১. আদা:
মনোযোগ বাড়ায়, মস্তিষ্ককে সতেজ রাখে। এতে ১৪টি অনন্য যৌগ এবং শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা মানসিক চাপ কমায়। গবেষণায় দেখা গেছে, এটি আলঝেইমার বা ডিমেনশিয়া প্রতিরোধেও সহায়ক।
সতর্কতা: একবারে ৪ গ্রামের বেশি না খাওয়াই ভালো।

২. মাকা রুট:
হরমোনের ভারসাম্য রক্ষা, রক্তচাপ কমানো এবং মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে। বিশেষ করে মেনোপজ পরবর্তী নারীদের জন্য উপকারী।
সতর্কতা: গর্ভবতী, স্তন্যদানকারী বা থাইরয়েড সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য নয়।

৩. ম্যাচা চা:
ক্যাফেইনের স্বাস্থ্যকর বিকল্প। এল-থিয়ানিন উপাদান মন শান্ত রাখে, চিন্তা ও উদ্বেগ কমায় এবং ঘুমের ব্যাঘাত কমায়।
সতর্কতা: দিনে এক-দুই কাপের বেশি না খাওয়াই ভালো।

৪. রেইশি মাশরুম:
‘প্রকৃতির জ্যানাক্স’ নামে পরিচিত। ট্রাইটারপিন উপাদান স্নায়ু শান্ত করে, উদ্বেগ কমায় এবং ঘুম ভালো করতে সাহায্য করে।
সতর্কতা: গর্ভবতী বা স্তন্যদানকারী নারীদের জন্য এবং লিভারের সমস্যা থাকলে সতর্ক থাকতে হবে।

৫. আপেল সিডার ভিনেগার:
রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে, শক্তি বাড়ায় এবং বিষণ্নতা কমাতে সহায়ক।
সতর্কতা: অতিরিক্ত সেবনে দাঁতের এনামেল ক্ষয় বা গলাজ্বালা হতে পারে।

৬. হলুদ:
কারকিউমিন মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিনের মাত্রা বাড়ায়, যা মানসিক ভারসাম্য নিয়ন্ত্রণ করে। নিয়মিত খেলে মেজাজ ভালো থাকে এবং উদ্বেগ কমে।
সতর্কতা: অতিরিক্ত সেবনে কিডনিতে পাথর হতে পারে; নিম্নমানের পণ্যে ক্ষতিকর উপাদান থাকতে পারে।

৭. অশ্বগন্ধা:
স্ট্রেস হরমোন কর্টিসল কমিয়ে মন শান্ত রাখে। নিয়মিত সেবনে উদ্বেগ, ক্লান্তি ও মানসিক চাপ কমে।
সতর্কতা: গর্ভবতী নারীদের জন্য নয়; নিম্নমানের উৎসের পণ্য এড়িয়ে চলা উচিত।

প্রাকৃতিক এসব পানীয় শরীর ও মনকে সতেজ রাখতে সাহায্য করে। তবে সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৫,/সকাল ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit