রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

আখাউড়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে আমের চারা বিতরণ 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১২৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বেশ কয়েকটি বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে উন্নত জাতের আমগাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের ১৯টি বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থী এবং দক্ষিণ ইউনিয়নের দু’টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।  ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের সমাজ সেবক খন্দকার মাসুদুল আমিন লিটনের অর্থায়নে এসব চারা বিতরণ করা হয়।

ঘোলখার রাণীখার উচ্চ বিদ্যালয়ে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আব্দুল মোমেন ভূইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ ভূইয়া, অভিভাবক সদস্য মো. হামদু মিয়া, শিক্ষক মো. মাসুম ভূইয়া, মো. ওয়াকিল হোসেন ভূইয়া, সহকারী শিক্ষক মেরিনা আক্তার প্রমুখ। উন্নত জাতের আম গাছের চারা পেয়ে শিক্ষার্থীরাও বেশ খুশি হয়। প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ ভূইয়া বলেন, এসব গাছ পরিবেশ রক্ষার্থে ভূমিকা রাখবে। পাশাপাশি ফলজ চাহিদা পূরণ করতে সক্ষম হবে। গাছগুলোর পরিচর্যা করার জন্য শিক্ষার্থীদেরকে আহবান জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit