বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
 দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮

নরসিংদীতে ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৭ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (গতকাল) দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার মাধবদী থানার নোয়াপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ছাত্রদলকর্মীর নাম জাহিদুল ইসলাম (২৫)। তিনি পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে।

জাহিদুল জিনারদী ইউনিয়ন ছাত্রদলের একজন কর্মী ছিলেন এবং সেকেরচর হাটে ব্যবসা করতেন। নিহতের পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ঘটনার রাতে জাহিদুল জিনারদী ইউনিয়নের চরনগরদী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তাঁর মুঠোফোনে একটি কল আসে। ফোনে জরুরি প্রয়োজনে মাধবদীর নোয়াপাড়া এলাকায় যেতে বলা হয়। সেখানে পৌঁছানোর পর আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জাহিদুলের বুকে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, ‘তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।

মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’ মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশি তদন্ত চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। নিহতের স্বজনরা জানিয়েছেন, জানাজা ও দাফন শেষে থানায় এসে মামলা করবেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit