সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা নিয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১০ জুলাই) বেইজিংয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, চীনের প্রধানমন্ত্রী এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ নিয়ে মিয়ানমারের জান্তা সরকার এবং প্রয়োজনে আরাকান আর্মির সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন।’

চীনের সঙ্গে যে বাণিজ্য ঘাটতি রয়েছে, তা কমানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা করেছেন। এক্ষেত্রে লি কিয়াংও বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির কথা বলেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। হাছান মাহমুদ বলেন, ‘তারা আম আমদানির কথা জানিয়েছেন। এছাড়া কাঁঠাল ও পেয়ারা- এ দুটি ফলও আমদানির বিষয়ে তারা পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন।’

চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, ওষুধ, সিরামিকসহ অন্যান্য পণ্যও যাতে চীন আমদানি করে, তার ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বারোপ করেছেন। চীন সরকারও আগ্রহ প্রকাশ করেছে। চীনের প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ থেকে আরও অধিক পরিমাণ পণ্য আমদানি করা হবে। লি কিয়াং বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেয়ার ঘোষণা দিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘বৈঠকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এবং মানবতার কল্যাণে দুদেশ একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন দুই প্রধানমন্ত্রী।’

আগামী বছর বাংলাদেশ ও চীনের কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রীসহ অন্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান হাছান মাহমুদ।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit