শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, মাদক সেবী সহ ৯ জন আটক॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৪৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী থানার পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মাদক সেবী সহ ৯ জন কে আটক করেন। দিনাজপুরের ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ০৭জন মাদক সেবী সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন।

গতকাল বুধবার মাদক সেবন এর দায়ে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির দাদপুর গ্রামে মৃত শমশের আলীর পুত্র মোঃ শরিফুল ইসলাম (২৪), আব্দুল জলিল এর পুত্র মোঃ জাকির হোসেন (৩৪), মৃত হাফেজ এর পুত্র মোঃ আব্দুল জলিল (৫০), দক্ষিণ বাসুদেবপুর গ্রামের, আব্দুল মজিদ এর পুত্র হাফিজুল ইসলাম (৩৪), পৌরসভা এলাকার কাঁটাবাড়ী গ্রামের মৃত আব্দুল হামিদ এর পুত্র মোঃ রানা হোসেন (৫০), পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলাম এর পুত্র মোঃ হাফিজুল ইসলাম (৪২), খয়েরবাড়ী ইউপির অ¤্রবাড়ী গ্রামে মহরম আলীর পুত্র সোলাইমান (৪৫) ৩৪(৬) এর ধারায় প্রত্যেককে ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

অপর দিকে আলাদীপুর ইউপির বারাই গ্রামের শ্রী ধলু চন্দ্র রায় এর পুত্র গোপাল চন্দ্র রায় (২৫) এর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা-০৯, তারিখ: ১০/০৭/২০২৪খ্রি:, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনের ৩৬ (১)এর ১৯(ক) নং মামলা রুজু করেন। ও খয়েরবাড়ী ইউপির অ¤্রবাড়ী গ্রামে মৃত আবু মুন্সির পুত্র নুরুল মুন্সি (৫৫) এর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা-০৮, তারিখ: ০৯/০৭/২০২৪খ্রি:, ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০ নং মামলা রুজু করেন।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন এলকা থেকে মাদক সেবী ও মাদক ব্যবসায়ী সহ ০৯ জনকে আটক করা হয়েছে। তবে মাদক বিরোধীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে। তিনি আরও জানান, ফুলবাড়ী থানার সকল ফোর্স মাদক বিরোধী অভিযান অব্যহত রেখেছেন। যেহেতু মাননীয় প্রধান মন্ত্রী মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সে কারণে কাওকে ছাড় দেওয়া হবে না।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit