মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

ডোমার কেতকীবাড়ী গুচ্ছগ্রাম এলাকার মৃত-আঃ কাদেরের ছেলে চিহিৃত প্রতারক দুলালের ফাঁদে পড়ে একাধীক পরিবার সর্বশান্ত।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৩০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নাম- দুলাল হোসেন (৫২), পিতা-মৃত-আঃ কাদের, গ্রাম- কেতকীবাড়ী গুচ্ছগ্রাম, চিলাহাটি, ডোমার, নীলফামারী। এক সময় সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিঃ শাহরিন ইসলাম তুহিন সাহেবের গাড়ী চালক ছিলেন, বিএনপি ক্ষমতা যাওয়ার পরথেকে নিজেকে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয়ের গাড়ী চালকের পরিচয় দিয়ে এলাকার বেকার অনেক যুবককে স্বাস্থ্য অধিদপ্তরে চাকুরী দেয়ার নাম করে প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক রয়েছে।

তার ৬ষ্ঠ তম স্ত্রী রানু বেগমকে নিয়ে ঢাকা তুরাগ থানা এলাকার ভাবনার টেক মাতবর বাড়ীতে হাজী আঃ রশিদের ৩ তলা ভবনে ভাড়া থাকতো। সেখানে বাড়ি ওয়ালার বন্ধু হাজী জাফর আলীর ছেলেকে চাকুরী দেয়ার নাম করে ২ জনের কাছে ৯ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক। সেখানে ৪ মাসের ঘড় ভাড়ার টাকা না দিয়ে রাতে অন্ধকারে মালামাল রেখে স্বামী ও স্ত্রী পালিয়ে যায়। পরে বাসার মালিক রেখে যাওয়া মালামাল জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেন বাসার মালিক হাজী আঃ রশিদ। নিজ এলাকা ছড়াও বাংলাদেশর বিভিন্ন এলাকার অনেক মানুষকে প্রতারনার জালে সর্বশান্ত করেছে। প্রথমে মানুষের সাথে মিস্টি কথা বলে বাড়িতে গিয়ে সক্ষ্যতা গড়ে তুলে।

সর্ম্পকের গভীরতার এক পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তরে সরকারী চাকুরী দেয়ার নাম করে প্রথমে বিশ^াস স্থাপন করার জন্য সামান্য কিছু। পরে ধাপে ধাপে ডিও লেটার, ভুয়া নিয়োগ পত্র দেখীয়ে ৩ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ফোন নম্বর বন্ধ করে রাখে। সে কতটা খারাপ লোক নিজ গ্রামে, ফুপা, বোনের শশুর এমন কি মেয়েকে উকিল দিয়ে সেই নতুন জামাইকেও ছাড় দেয়নি প্রতারক দুলাল। নি¤েœ প্রতারনার শিকার কিছু ভুক্তভুগির তালিকা দেয়া হলো-১। রবিউল ইসলাম, পিতা আশরাফ আলী মুন্সি, সাং-চান্দখানা ইন্দিরার পাড়া, ডোমার- ৩ লক্ষ ৫০ হাজার টাকা। ২।

আজিমুল ইসলাম মুন্না, উকিল জামাই, পিতা- বেলাল হোসেন, সাং- হাজীপাড়া, চওড়া বড়গাছা, নীলফামারী সদর- ৭৫ হাজার টাকা। ৩। নাজমুল ইসলাম, পিতা- ওছমান গনি, সাং-চিলাহাটি আদর্শ পাড়া, ডোমার- ৩ লক্ষ ৭৫ হাজার টাকা। ৪। গোলাম হোসেন, পিতা- আজিজুল ইসলাম, সাং- বোচাগঞ্জ, দিনাজপুর- ২ লক্ষ ৮০ হাজার টাকা। ৫। আলহাজ¦ জাফর আলী, পিতা- মৃত- ওহাবআলী, ৮ লক্ষ এবং মিজান, পিতা- আঃ রশিদ, ২ লক্ষ।

উভয়ের সাং- ভাবনার টেক, নিশান নগর, তুরাগ, ঢাকা । আপাতত এই তথ্য পাওয়া গেছে। সকলের ভিডিও ও তথ্য প্রমান সহ ২ জন ভুক্তভোগী দুলাল তার স্ত্রী রানু বেগম এবং ছেলে ইমরান খানকে আসামী করে ঢাকা সিএম আদলত, তুরাগ থানাসহ ডোমার থানায় তাদের নামে মামলা দায়ের করেন। ডোমার থানার অফিসার ইনচার্জ মহসীন আলী জানান, তদন্ত করে প্রতিবেদন দাখিলের মাধ্যমে দুলাল ও তার পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৪,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit