শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

কুষ্টিয়ায় পুলিশ পরিচয়ে পিস্তল ঠেকিয়ে দিনে দুপুরে টাকা ছিনতাই

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৪৮ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ায় পুলিশ পরিচয়ে পিস্তল ঠেকিয়ে দিনে দুপুরে এনামুল হক নামে এক ব্যবসায়ীর টাকা ছিনতাই করেছে অস্ত্রধারী দুই সন্ত্রাসী। রবিবার দুপুর ২ টার দিকে কুষ্টিয়া Ñভেড়ামারা সড়কের মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ৮ মাইল নামক স্থানে প্রকাশ্যে দিবালোকে ছিনতায়ের এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার দিন দুপুর ২ টার দিকে দৌলতপুরের ব্যবসায়ী এমুল হক কুষ্টিয়া মঙ্গল বাড়ীয়া বাজারে ভাংড়ি মালামাল বিক্রি শেষে আলমসাধু গাড়ি যোগে বাড়ি ফিরছিলেন। এসময় রাস্তার মধ্যে একটি মোটরসাইকেলে থাকা দুই সন্ত্রাসী তাদের শ্যালো চালিত আলমসাধু গাড়ির গতিরোধ করে পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ী এনামুল হকের দেহ তল্লাশি করে নগদ প্রায় ৮০ হাজার টাকা এবং একটি ৮শ’-৯শ’ টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে ফোনটি ফেলে রেখে নগদ টাকা নিয়ে পিস্তল ও ছুরি দিয়ে প্রান নাশের হুমকি দিয়ে দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায় তারা। এ বিষয়ে মিরপুর থানায় একটি অভিযোগও দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ী। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিষয়টি আমি শুনেছি এ ব্যাপারে আমাদের পুলিশের টিম কাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৪,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit