বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

কে এই মামুন মিয়া?

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৭৬ Time View

বিনোদন ডেস্ক : অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও অভিনয় শুরু করেছেন। ভাবনা মূলত সামাজিকমাধ্যমে সবসময় সরব থাকেন। তার উপস্থিতি মানেই বিতর্ক। বিভিন্ন সময় ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হন তিনি। মাঝে মধ্যে এর জবাবও দেন ভাবনা। সম্প্রতি তার পোস্টের ছবি নিয়ে অশ্লীল মন্তব্য করেন একজন নেটিজেন। ‘মামুন মিয়া’ নামে একটি আইডি মন্তব্য করে— ‘আরও একটু নিচু হয়ে বসলে ভালো লাগত’। অভিনেত্রী তার সেই মন্তব্যের পাল্টা জবাব দেন। 

কে এই মামুন মিয়া, কি তার পরিচয় তা সামাজিকমাধ্যমে বিস্তর কিছু জানা না গেলও ফেসবুক আইডিতে তিনি ‘ডিজিটাল ক্রিয়েটর’ হিসাবে পরিচয় দিয়েছেন। অভিনেত্রী ভাবনার পোস্ট করা ছবিতে সেই ‘মামুন মিয়া’ মন্তব্য করেছেন— ‘আরও একটু নিচু হয়ে বসলে ভালো লাগত’। এরপরই ভাবনা সেই মন্তব্যে দৃষ্টি পড়লে, তার স্ক্রিনশট নিয়ে ফেসবুক পেজে মামুন মিয়াকে ট্যাগ করে একটি পোস্ট দেন। এরপর ক্যাপশনে ভাবনা লেখেন— এসব মানুষের অনেক লাইম লাইট দরকার। ‘মামুন মিয়া’ সে তার ফেসবুকে লিখে রেখেছে ‘ডিজিটাল ক্রিয়েটর’। তার পরিবার, প্রেমিকা, বউ, বন্ধু— সবার দেখা দরকার সে কেমন কমেন্ট করেন। 

সেই পোস্টে মন্তব্যের ঘরে শুরু হয় চারদিকে আলোচনা-সমালোচনা আর নিন্দার ঝড়। যদিও অশ্লীল ইঙ্গিত করা মামুন মিয়া আর কোনো মন্তব্য করেননি।

সামাজিকমাধ্যমে এর আগেও বিভিন্ন সময় ভাবনা কটাক্ষের শিকার হয়েছেন। স্লিভলেস ব্লাউজ পরে বইমেলায় গিয়ে নেটিজেনদের বিতর্কের মুখে পড়েছিলেন এ অভিনেত্রী। নেটিজেনদের এসব মন্তব্যের জবাব দিতে ভুল করেননি ভাবনা। 

উল্লেখ্য, ঢালিউড অভিনেত্রী ভাবনা মূলত ছোটপর্দার অভিনেত্রী। পাশাপাশি বড়পর্দায়ও অভিনয় শুরু করেছেন তিনি। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান ভাবনা। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি। এ ছাড়া এর মধ্যেই কাজ শেষ করেছেন ‘দামপাড়া’, ‘যাপিত জীবন’ ও ‘পায়েল’ সিনেমার কাজ। বর্তমানে তার হাতে কয়েকটি সিনেমাও রয়েছে।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৪,/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit