শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ১০ শতক জমির শাক-সবজির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা 

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৯৭ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে রাতের অন্ধকারে ১০ শতাংশ জমিতে লাগানো পটল, ঢেড়স, করলা, বরবটি, পুুঁইশাকসহ বিভিন্ন প্রকার শাক সবজির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে পথে বসেছেন বর্গাচাষি দিনমজুর লাল বাবু রায়।ঘটনাটি ঘটেছে, গত বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময়ে ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের বহিলহারপুর গ্রামে।বর্গাচাষি দিনমজুর লাল বাবু রায় বলেন, খেতখামারে দিনমজুরির পাশাপাশি বাড়তি আয়ের আশায় গ্রামের মধ্যে থাকা ফুলবাড়ী পৌরশহরের শিবু দত্ত নামের এক ব্যক্তি ১০ শতাংশ জমি ১৬ হাজার টাকা বছর চুক্তিতে বর্গা নিয়েছেন। বর্গা নেওয়া ১০ শতাংশ জমিতে জমিতে লাগানো পটল, ঢেড়স, করলা, বরবটি, পুুঁইশাকসহ বিভিন্ন প্রকার শাক সবজি আবাদ করেছেন।

ইতোমধ্যে গাছে পটল, বরবটি, করলা, পুঁইশাক ধরেছে। বাবু লাল রায় প্রতিদিন মজুরি দিতে উপজেলার বিভিন্ন গ্রামে যান। এ সময় বর্গা নেওয়া ওই জমির শাক-সবজির আবাদ দেখাশুনা করেন তার মা কল্যাণী রানী রায়। কিন্তু কারো সাথে কোনো প্রকার শত্রুতা না থাকলেও কে বা কারা গত বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময়ে শত্রুতা করে পুরো ১০ শতাংশ জমিতে আবাদ করা শাক-সবজির গাছ কেটে দিয়েছে। এতে বর্গার জন্য দেওয়া ১৬ হাজার টাকার সঙ্গে আবাদের খরচ প্রায় ২০ হাজার টাকা পুরোটাই লোকসানে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন।বাবু লাল রায়ের মা কল্যাণী রানী রায় বলেন, এতোদিন শরীরের পরিশ্রম ধারদেনা করে টাকা জোগান দিয়ে আবাদ করা হয়েছিল। আশা ছিল আবাদ করে কিছু লাভ হলে সেই লাভের টাকা দিয়ে চাল কিনে রাখবেন পরিবারের লোকের খাবার জন্য। কিন্তু শত্রুতা করে খেতের সব গাছে কেটে দেওয়ায় বড় ধরনের ঋণদেনায় পড়ে গেছে পুরো পরিবার।প্রতিবেশি ভাদু চন্দ্র রায় (৭০) ও কলেজ ছাত্র তনু রানী রায় (২২) বলেন, বাবু লাল রায়ের কারো সাথে কোনো শত্রুতা নেই, তারপরও যারা তার আবাদ নষ্ট করে দিয়েছে তাদের কখনো ভালো হবে না।শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম মাস্টার বলেন, বিষয়টি তার জানা নেই, তবে ওই গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত বাবু লাল রায়ের পরিবারকে কিছু সহায়তা করার চেষ্টা করবেন।থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, শাক-সবজি নষ্ট করার ঘটনার কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit