মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট এই সরকারের কোনো বিকল্প নেই : দুদু ষাটোর্ধ্ব প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধের সিদ্ধান্ত ওমানের

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি নিখোঁজ ছাত্রীর

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯৭ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে নৌকা ডুবিতে রেখা আক্তার (১৭) এক মাদরাসা ছাত্রী নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও তাকে উদ্ধার করতে পারেনি ডুবুরি দল। শুক্রবার (০৫ জুলাই) বিকেল পর্যন্ত উদ্ধারকাজ চলমান রয়েছে বলে জানান দুর্গাপুর ফায়ার সার্ভিসের লিডার মুহাম্মদ আলী।এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সোমেশ্বরী নদীর কেরনখলা-খালিশাপাড়া ফেরিঘাটে নৌকা ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ রেখা আক্তারের বাড়ি দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া গ্রামে। তার বাবার নাম মহরম মিয়া। সে কেরনখলা মহিলা মাদরাসার ছাত্রী ছিল।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ধারণক্ষমতার বেশি যাত্রী ও নৌকার নিচের ছিদ্র দিয়ে নৌকাতে পানি ঢোকায় নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্যান্য যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পায়। কিন্তু তাদের মধ্যে একজন মাদরাসা ছাত্রী রেখা আক্তার নিখোঁজ হয়। ওইদিন রাতে ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালায় তবে রাত হয়ে যাওয়ায় পূনরায় শুক্রবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু করে। তবে ২৪ ঘন্টা পার হয়ে গেলেও নিখোঁজের কোন খোঁজ মেলেনি।

এ নিয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের লিডার মুহাম্মদ আলী জানান, গতকাল রাত থেকে উদ্ধারকাজ শুরু হয়। বেশি রাত হওয়ায় ডুবুরি দল উদ্ধারকাজ বন্ধ রেখে শুক্রবার সকাল থেকে পুনরায় শুরু করে উদ্ধার কাজ। ফায়ার সার্ভিস দলের লিডার সফিকুল ইসলামের নেতৃত্বে উদ্ধার কাজ চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit