শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

নিজ ঘরের সোফায় উপর পড়ে ছিল হীজড়ার রক্তাক্ত মরদেহ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১১৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মনিরামপুরে মঙ্গলী খাতুন পলি (৪০) নামের তৃতীয় লিঙ্গের(হীজড়া) এক ব্যক্তিকে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিন মাছনা গ্রামের(সাতনল) নিজ বাড়িতে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত মঙ্গলী খাতুন পলি খানপুর ইউনিয়নের ঘুঘুদহ গ্রামের মৃত আব্দুল খালেকের গাজীর সন্তান। ওই রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে। মঙ্গলি খাতুন পলি সাতনল এলাকায় একখন্ড জমি কিনে বাড়ি নির্মাণ করে একাকি বসবাস করতেন।
খানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মদ জানান, ঘরের মধ্যে পলির রক্তাক্ত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমরা পুলিশকে জানাই। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। নিহতের ভাই মিজানুর রহমান মরদেহ শনাক্ত করে জানান, দূর্বৃত্তরা ঘরের মধ্যে এলোপাতাড়ি কুপিয়ে পলিকে হত্যার পর সোফার ওপর ফেলে রেখে যায়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ ঘটনাস্থল পরিদর্শন শেষে হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার আগে কিংবা পরে কোন এক সময় দুর্বৃত্তরা মঙ্গলী খাতুন পলীকে নিজ ঘরে এলোপাতাড়ি কুপিয়ে গলাকেটে হত্যা করে। পুলিশ মরেদহ উদ্ধারের পর শনিবার সকালে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেন। হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই মিজানুর রহমান বাদি হয়ে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি। পলি হত্যাকান্ডের মোটিভ উদঘাটন করতে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit