শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, পাইলটসহ নিহত ৩ ফ্লাইওভারে ঘুড়ি ধরতে গিয়ে প্রাণ গেল শিশুর দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ ভারতে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৬ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান

চৌগাছায় রাসেলস ভাইপার সদৃশ সাপের দেখা, এলাকায় আতঙ্ক

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৩১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ধানের চাতালে রাসেলস ভাইপার সদৃশ সাপের দেখা মিলেছে। শনিবার (২৯ জুন) দুপুরে উপজেলার পুড়াপাড়া বাজার আব্দুল মুন্নাফের চাতালে ১টি ও চাঁদপাড়া গ্রামের মাও সুলাইমান হুসাইনের বাড়ীর ইটের ভিতর থেকে ১টি সাপ উদ্ধার হয়। প্রায় একই সময় বেরিয়ে আসা সাপদুটি স্থানীরা পিটিয়ে মেরে ফেলেছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকা বাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুড়াপাড়া বাজারের বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, উপজেলার সুকপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া বাজারে আব্দুল মুন্নাফের চাতালে ১টি সাপটি ধরা পড়ে। আব্দুল মুন্নাফের চাল উৎপাদন কারি প্রতিষ্ঠান (চাতালে) শ্রমিকেরা ইট সরানোর কাজ করছিলেন। এ সময় রাসেলস ভাইপার সাদৃশ্য ১টি সাপ দেখতে পায় তারা। পরে সেটিকে পিটিয়ে মেরে ফেলে।

স্থানীয় ইউপি সদস্য কামাল আহমেদ জানান, আমি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হই। তার আগেই উপস্থিত জনগণ সাপটি পিটিয়ে মেরে ফেলে। সাপটি দেখতে অনেকটা রাসেল ভাইপারস সাদৃশ্য। সাপটি সম্পর্কে কেউ সঠিক বলতে পারেনি। তবে সাপটি নিরিহ প্রকৃতির মনে হয়েছে। চাতাল শ্রমিকরা জানান, এর আগেও এই ধরনের সাপ পুড়াপাড়া বাজারে বিভিন্ন চাতালে দেখা গিয়েছে। এরা চাতালের ঈদুর খাওয়ার জন্য এই এলাকায় বসবাবস করে।

চাঁদপাড়া গ্রামের মাও সুলাইমান হুসাইন বলেন, দুপুরের খাবার খেয়ে বাড়ীতে বিশ্রাম করছিলাম। এ সময় বাড়ীর পাশ থেকে লোকজনের চেচা-মেচি শুনতে পাই। বাইরে গিয়ে দেখি উপস্থিত জনগণ সাপটি পিটিয়ে মেরে ফেলে। সাপটি দেখতে অনেকটা রাসেল ভাইপারস সাদৃশ্য। সাপটি স¤পর্কে কেউ সঠিক বলতে পারেনি।

চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুতফুন নাহার লাকি বলেন, রাসেল ভাইপারস নিরিহ প্রকৃতির সাপ। এরা সহজে কারোপ্রতি আক্রমণ করে না। যে কোনো এলাকায় এই সাপ দেখা যেতে পারে। শুধু রাসেল ভাইপারস না, যে কোনো সাপে কামড় দিলে হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় রাসেল ভাইপারস স¤পর্কে বিভিন্ন ভয়ংকর তথ্য প্রদর্শিত হওয়ায় এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit