শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

সংবাদের সাথে ছবি আছে জমি নিয়ে বিরোধের জের ফুলবাড়ীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৬৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলা ও মারপিটে ২নারী সহ ৪জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তিকরা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আলাদিপুর গ্রামের শাহাদৎ আলীর ছেলে আজিজুল ইসলাম (৪০) একই গ্রামের আবু সাইদ (৬০), আবু সাইদের স্ত্রী আরজিনা বেগম (৫০), আতিয়ার রহমানের স্ত্রী শাহারা খাতুন (৫০)। ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান।

এ ঘটনায় ওই দিন সকালেই আহত আজিজুল ইসলামের ভগ্নিপতি গোলাম মোস্তফা বাদি হয়ে হামলাকারী ৯জনকে বিবাদি করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এদিকে ঘটনাস্থল থেকে কয়েকজন হামলাকারীকে আটক করলেও, পরবর্তিতে তাদের ছেড়ে দেয়ার অভিযোগ করেন অভিযোগকারী গোলাম মোস্তফা ও আহত আজিজুল ইসলাম। তবে পুলিশ বলছে আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে তাদের আটক করা হয়েছিল, পরে কোন রকম দ্বন্দে জড়াবেনা মর্মে মুছলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার রাঙ্গামাটি মৌজার ১৫৪নং দাগের ৩০শতক জমি নিয়ে আলাদিপুর গ্রামের শাহাদৎ আলীর ছেলে আজিজুল ইসলাম এর সাথে একই গ্রামের সহিদুর রহমান ও তার স্ত্রী মনোয়ারা বেগমের বিরোধ চলে আসছিল। সহিদুর রহমান ও মানোয়ারা বেগম সহকারী কমিশনার ভূমি আদালতে পরাজিত হয়ে তারা দেওয়ানি মামলা করে। সেই মামলায় পরাজয় বুঝতে পেরে, বৃহস্পতিবার সকাল ৯টায় আজিজুলের দখলিয় জমিতে গিয়ে, বিবাদি সহিদুর রহমানের ছেলে আতিকুর রহমান (৩০), সহিদুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৫৮) সহ বেশ কয়েকজন দলবদ্ধ হয়ে ওই জমিতে বেড়া দিয়ে ঘেরা শুরু করে।

এ সময় আজিজুল ইসলাম বাঁধা দিতে গেলে বিবাদিরা তাকেসহ তার স্ত্রী মোতাজিনা ও তাদের আত্মীয় স্বজনদেরকেও মারপিট করে আহত করে। আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দিন সকালেই আহত আজিজুল ইসলামের ভগ্নিপতি বলিহারপুর গ্রামের জান্নার আলীর ছেলে গোলাম মোস্তফা বাদি হয়ে হামলাকারী ৯জনকে বিবাদি করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান বলেন, মারপিটের ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বড় রকমের সংর্ঘষ হওয়ার পূর্বেই উভায়পক্ষকে ছত্রভঙ্গ করা দেয়। এসময় আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছিল, পরে মুছলেখার মাধ্যমে তাদের ছেড়ে দেয়া হয়েছে। তবে অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit