শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

ফুুলবাড়ী পরিত্যাক্ত পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৩১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের পোস্ট অফিসের পুকুর থেকে অজ্ঞাত ৪২বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টায় ফুলবাড়ী পৌর শহরের পোস্ট অফিসের পরিত্যাক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে ছিল একটি কালো রংয়ের কামিজ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার সময় পোস্ট অফিসের পাশে ঝোপে স্থানীয়রা খড়ি সংগ্রহ করতে গিয়ে পরিত্যাক্ত পুকুরে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পায় । বিষয়টি পুলিশকে জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরির্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহটি ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit