সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

ভারতীয় তারকার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে বল রিভার্স সুইং করিয়েছেন ভারতীয় তারকা পেসার আর্শদীপ সিং। তার রিভার্স সুইং করানো দেখে বিস্মিত হয়ে বল টেম্পারিংয়ের প্রশ্ন তুলেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক।

এরপরই ইনজামাম নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে দাবি করেছেন, রিভার্স সুইং করতে গিয়ে বলের আকৃতি নষ্ট করেছেন আর্শদীপ, ‘আর্শদীপ যখন ১৫তম ওভারে বল করছিল,বল রিভার্স সুইং হচ্ছিলো। নতুন বলে এটা তাড়াতাড়ি নয় কি? তার মানে বলটা ১২-১৩তম ওভারে প্রস্তুত করা হয়েছে। বলটা রিভার্স সুইংয়ের জন্য তৈরি হচ্ছিলো। ১৫তম ওভারে বল রিভার্স স্যুইং করেছে। আম্পায়ারদের খতিয়ে দেখা দরকার।’

সেমিফাইনাল না খেলেই ফাইনালে যেতে পারবে ভারত! তবে এক্ষেত্রে ওভার গুনতে ভুল করেছেন ইনজামাম। কারণ ১৫তম নয়, নিজের দ্বিতীয় স্পেলে ১৬তম ওভারে বোলিং করেন আর্শদীপ। অস্ট্রেলিয়ার তখন ৩০ বলে ৬৫ রান দরকার।

আর্শদীপ ঠিক কোন বলে রিভার্স সুইং করেছেন, তা নির্দিষ্টভাবে বলতে পারেননি ইনজামাম। তবু আর্শদীপের বিরুদ্ধে অভিযোগ করে ইনজামাম বলেন,‘যদি পাকিস্তানি বোলার এমন করত তাহলে অনেক কান্নাকাটি হতো। আমরা জানি কীভাবে বল রিভার্স হয়। যদি আর্শদীপ ১৫তম ওভারে বল রিভার্স করায় তাহলে বলে কিছু গুরুতর কাজ হয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit