বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি শুরু॥ আটোয়ারীর প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। রাত পোহালেই ভোট কোন টি-টোয়েন্টি ম্যাচে তিনবার সুপার ওভার হয়েছিল নরসিংদীর ৫ টি আসনের ভোট কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম  আইরিশদের গুঁড়িয়ে জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার দুই সুপার ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার নাটকীয় জয় আজকের মুদ্রার রেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ চীনের প্রভাব কমাতে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তরাষ্ট্র ‘প্রয়োজনে এমন সিদ্ধান্ত বারবার নেওয়া উচিত’ বিশ্বকাপ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা ২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনি

ডিগবাজিই কাল হলো জায়েদ খানের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৮১ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। ক্যারিয়ারে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন তিনি। নানা সময় নানা কারণে সংবাদের শিরোনামেও আসেন এই অভিনেতা। সম্প্রতি দুবাই গিয়ে ডিগবাজি দেওয়ার সময় কোমরে ব্যথা পেয়েছেন তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সমুদ্র সৈকতে দুইটি ডিগবাজি দিয়েছেন। ২য় ডিগবাজি দেওয়ার সময় হঠাৎ কোমরে ব্যথা পান। পরে চিকিৎসকের পরামর্শে হোটেলে নিয়ে যাওয়া হয় তাকে। 

এ সময় তিনি বলেন, যে ডিগবাজি দিতে পারে সে ঢাকা শহরেও পারে দুবাই শহরেও পারে চাঁদের শহরেও পারে। ব্যথা পাওয়ার বিষয়ে জায়েদ খান বলেন, এজন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে। বেশি ডিগবাজি মারতে গিয়ে এ অবস্থা।

জায়েদ খান ২০০৬ সালে ভালবাসা ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার রূপালি পর্দায় পা রাখেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। 

পরের বছর মনতাজুর রহমান আকবরের কাজের মানুষ ও মোস্তাফিজুর রহমান মানিকের মন ছুঁয়েছে মন চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ ও রিকশাওয়ালার ছেলে।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৪,/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit