শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

এমপি হতে চান অভিনেত্রী রিনা খান

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় খল-অভিনেত্রী রিনা খান। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি।

বিকেলে গুলশান-১ পুলিশ প্লাজার আশপাশে প্রচারণাকালে রিনা খান বলেন, তারেক রহমানের নেতৃত্ব ও ধানের শীষকে শক্তিশালী করতেই তিনি সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন। তিনি জানান, সাংস্কৃতিক অঙ্গনে বিএনপিপন্থী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সিনিয়র সহসভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত।
এ সময় সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রত্যাশার কথা জানিয়ে রিনা খান বলেন, ‘আমি সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হতে চাই। আশা করছি, দল থেকে একটি আসন পাব। গত ১৭ বছরে অনেক শিল্পী দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। আর যারা দেশে থেকেছেন, তারা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। আমি নিজেও দেশে থেকে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি।’
এর আগে এক সাক্ষাৎকারে রিনা খান অভিযোগ করেছিলেন, বিটিভির নিবন্ধিত শিল্পী হওয়া সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘদিন কাজের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন তিনি। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই নানামুখী চাপের মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন এই অভিনেত্রী।
এদিন ধানের শীষের পক্ষে প্রচারণায় রিনা খানের সঙ্গে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, সংগীত পরিচালক শওকত আলী ইমন এবং অভিনেত্রী হুমায়রা সুবাহ। তারা বিএনপি, তারেক রহমান ও ধানের শীষের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit