মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

নতুন সরকারের কাছে কী চাইলেন চিত্রনায়িকা বুবলী

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষের মধ্যে যেমন উৎসব বিরাজ করছে, একইভাবে প্রত্যাশাও দেখা যাচ্ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের মধ্যে। আর তা থেকে ব্যতিক্রম নয় শোবিজ অঙ্গনের তারকারা। এরইমধ্যে অনেকে নির্বাচনের ফলাফল ও ভবিষ্যৎ সরকার নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন।

এবার নিজের মতামত জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা জানি না কারা সরকারে আসছে। তবে একজন সচেতন নাগরিক হিসেবে আমার চাওয়া থাকবে, আমরা যেন নিরাপদ থাকতে পারি। নারী-পুরুষের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।

এ অভিনেত্রী আরও বলেন, আমরা চাই প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হোক। সেই প্রত্যাশা থেকেই একটি সুষ্ঠু নির্বাচনের আশা করছি। বর্তমানে বিভিন্ন ধরনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলী। বছরের শুরুতে নারীকেন্দ্রিক গল্পের ‘প্রেশার কুকার’ নামের একটি সিনেমার কাজের কথা জানিয়েছেন। এছাড়া ‘ঢাকাইয়া দেবদাস’ নামের একটি সিনেমায়ও যুক্ত হয়েছেন তিনি।

 

 

কিউএনবি/খোরশেদ/১১ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit