বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

শাকিবের নতুন সিনেমা ‘রকস্টার’, দেখা যাবে পাকিস্তানি নায়িকাকে

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউড কিং শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে লড়াইয়ে শুরু হয়েছে উত্তাপ। আর সেই উত্তাপ সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আরও বাড়িয়ে তুলেছে নায়িকা নির্বাচন ঘিরে। একদিকে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার বড়পর্দায় সম্ভাব্য উপস্থিতি। অন্যদিকে দ্বিতীয় নায়িকা হিসেবে কোনো পাকিস্তানি অভিনেত্রীর যুক্ত হওয়ার ইঙ্গিত— সব মিলিয়ে ঈদের আগে থেকেই সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রহস্য, চমক আর আলোচনার ঝড়। 

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘রকস্টার’ সিনেমার নায়িকার চরিত্রে ইতোমধ্যে পরিচালকের সঙ্গে একাধিকবার মিটিং করেছেন মিস ইউনিভার্স মিথিলা। এ সিনেমার প্লটে চরিত্রটি তার পছন্দও হয়েছে। তবে সিনেমার প্রধান নায়িকা হিসেবে কে থাকছেন, তা গোপন রাখা হয়েছে। এ ক্ষেত্রে পাকিস্তানের শীর্ষ কোনো অভিনেত্রীকে রাখা হতে পারে সেই স্থানে। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত গুঞ্জনে মোড়া থাকলেও কারও সঙ্গে চুক্তি চূড়ান্ত না হওয়ায় তা নাম প্রকাশ করতে চাইছেন না নির্মাতা। 

এ বিষয়ে ‘রকস্টার’ সিনেমার পরিচালক আজমান রুশো বলেন, নায়িকা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। চূড়ান্ত হওয়ার আগে মন্তব্য করা ঠিক হবে না বলে জানিয়েছেন এ নির্মাতা।এদিকে শাকিব খান বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। সেই সিনেমার কাজ শেষ করে দুই সপ্তাহের বিরতি নেবেন কিং খান। এরপরই ‘রকস্টার’-এর শুটিং শুরু করার কথা রয়েছে শাকিব খানের। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit