শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

আজ চৌগাছায় শিক্ষাবীদ মাওলানা ইদরিস আলীর মৃত্যুবার্ষিকী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১১৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : আজ যশোরের চৌগাছায় বিশিষ্ট আলেম শিক্ষাবীদ সিংহঝুলি দাখিল মাদরাসার সাবেক সুপার মাওলানা ইদরিস আলীর মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের ২৪ জুন তিনি ইন্তেকাল করেন। আজ (২৪ জুন) মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করে জহরের নামাজের পর পৌর শহরের এলাহীবক্স হাফিজিয়া মাদ্রাসা, চৌগাছা কামিল মাদরাসার হাফিজিয়া মাদ্রাসা, আব্দুল ওয়াদুদ হাফিজিয়া মাদ্রাসা ও বাকপাড়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শংকরহুদা-বাথানগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মী বিষয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে এলাকাবাসীর সহযোগীতায় চৌগাছার সিংহঝুলি দাখিল মাদরাসার (বর্তমানে আলিম) প্রতিষ্ঠাতা কালিন সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

চৌগাছার সর্বজন শ্রদ্ধেয় আলেম হিসেবেও তিনি সুখ্যাতি অর্জন করেন। তিনি এলাকায় মসজিদ-মাদরাসা, ইদগা ও স্কুলসহ বহু সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ব্যাপক গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেন। চৌগাছা শহরের নাজ লাইব্রেরির কর্ণধর এই আলেম সে সময়ে চৌগাছার অর্ধ শতাধিক স্কুল ও মাদরাসা প্রতিষ্ঠায় বিভিন্নভাবে জড়িত থেকে স্মরণীয় হয়ে আছেন।

তিনি ছাত্রজীবনে মাদরাসা ছাত্রদের সংগঠন জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। মাওলানা ইদরিস আলী চৌগাছা পাবলিক লাইব্রেরি, চৌগাছা এলাহি বক্স হাফেজিয়া মাদরাসাসহ চৌগাছার অসংখ্য মাদরাসা ও স্কুল এবং সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন।

মরহুমের মেজে ছেলে ইসলামী ব্যাংক চৌগাছা শাখার কর্মকর্তা শামসুর রহমান ও বিশিষ্ট নার্সারী ব্যবসায়ী হাবিবুর রহমান জানান আজ (২৪ জুন) মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় তাঁর রুহের মাগফিরাত কামনা করে জহরের নামাজের পর পৌর শহরের এলাহীবক্স হাফিজিয়া মাদ্রাসা, চৌগাছা কামিল মাদরাসা হাফিজিয়া মাদ্রাসা, আব্দুল ওয়াদুদ হাফিজিয়া মাদ্রাসা ও বাকপাড়া জামমসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৪,/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit