শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

চৌগাছায় বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে আ,লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১১৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে সূর্যোদয়ের সময় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

রোববার (২৩ জুন) সকালের দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চৌগাছা উপজেলাতৃতীয়বারেরমত নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান।

পরে উপজেলা কার্যালয় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের ভাস্কার্য মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে দলীয় অফিসে নেতা-কর্মীদের সাথে নিয়ে কেক কেটে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুণ অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-স¤পাদক এস এম সাইফুর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা রেজাউর রহমান রেন্দু, কামাল হোসেন, শেখ আনোয়ার হোসেন, ইব্রাহীম খলিল বাদল, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ স¤পাদক দেবাশীষ মিশ্র জয়, পৌর কাউন্সিলর সিদ্দীকুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাসিমা খানমসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit